০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্লাস্টিক সংগ্রহ বুথ, পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ। দিবসটি উপলক্ষে সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহের জন্য বিশেষ বুথ স্থাপন, বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক র‍্যালির আয়োজন করে।

শুক্রবার দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।
তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রেলস্টেশনসহ বিভিন্ন জনসমাগমস্থলে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকে। এসব বর্জ্য পরিবেশ দূষণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয়ের জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। এ অবস্থায় প্লাস্টিক বর্জ্য পৃথকভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহারে উৎসাহিত করতে রেলস্টেশনে বিশেষ সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে নদী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্লাস্টিকবিরোধী প্রচারণা চালিয়ে আসছে।
পরিবেশবিদদের মতে, দেশে প্রতিবছর বিপুল পরিমাণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হলেও যথাযথ ব্যবস্থাপনার অভাবে এর বড় অংশ নদী-খাল ও জলাশয়ে গিয়ে জমা হচ্ছে। ফলে জলজ প্রাণী, জীববৈচিত্র্য এবং মানবস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে প্লাস্টিক বর্জ্য পৃথক সংগ্রহ ও পুনর্ব্যবহারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনের মাধ্যমে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে বলে জানান আয়োজকরা। তাদের প্রত্যাশা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলার অভ্যাস গড়ে উঠলে পরিবেশ দূষণ কমবে এবং মানুষের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পাবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, সুশান্ত পাল, মোস্তফা দেলোয়ার, আব্দুল হেকিম, সুজন সরকার, আব্দুল্লাহ আল মাহমুদ, আরিফ বিল্লাহ আজিজি, আশিকুল আলম, তাছিন আরাফাত তন্ময়, তোফায়েল আহমেদ, বাচ্চু মিয়া, মো. ইদ্রিস মিয়া, মনির হোসেন, ইয়াসমিন বেগম ও সঞ্চারী মল্লিকসহ তরী বাংলাদেশের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্লাস্টিক সংগ্রহ বুথ, পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট টাইম : ০২:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬