০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসভা সদরের পশ্চিমপাড়া এলাকার দানা মিয়ার বাড়ি থেকে আলমনগর পর্যন্ত সরকারি খাল উদ্ধার ও পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রোববার ভরাট হয়ে যাওয়া খালের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকারের এসএ খতিয়ানের ১৩৪১ দাগভুক্ত খাস খতিয়ানের দীর্ঘ খালটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। খালের বিভিন্ন অংশ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে এবং কিছু অংশ প্রভাবশালী মহল ভরাট করে দখলে নিয়েছে। ফলে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে পড়েছে।
বক্তারা অভিযোগ করেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানিরও সংকট দেখা দেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা খালটি দ্রুত উদ্ধার ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানান। তারা বলেন, খালটি পুনরুদ্ধার করা হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনদুর্ভোগ কমবে।
মানববন্ধন শেষে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খায়ের মিয়া, আব্দুল্লাহ মতিন, আবুল কাশেম, রজব আলী, মনির মোল্লা, আসলাম মিয়া, হানিফ মিয়া ও বাসির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় এ খালসহ পৌর সদরের গুরুত্বপূর্ণ সব খাল উদ্ধার ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে এসব কাজ বাস্তবায়ন করা হবে।
এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খালটি উদ্ধার ও খননের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নবীনগরে খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০১:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬