মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।
কুমিল্ল। জেলার লাকসাম উপজেলায় এক মোবাইল কোর্টের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায় লাকসাম উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ এক অভিযানে পরিচালনার সময়ে খুবই গোপন সূত্রে খবর পেয়ে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এই অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একজন ব্যক্তিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,
যাতে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হয়।
Reporter Name 



















