০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় জেলা যুবদলে নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা, এলাকায় চরম আতঙ্ক

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলের শ্বশুরের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে, আনুমানিক রাত ২টা ১০ মিনিটের দিকে, বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদ-এর বাড়ির সামনে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়ির বেলকুনির কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মাড়িয়া মোড়ের দিক দিয়ে পালিয়ে যায়।

বিস্ফোরণের তীব্র শব্দ ও ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন ও থমথমে হয়ে পড়ে। এতে বাড়ির পরিবার-পরিজন ও আশপাশের গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মূল ফটকের কাছে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কৌটা (বোমার অবশিষ্টাংশ বলে ধারণা) উদ্ধার করে।

এ ঘটনায় এখনো কেউ হতাহত না হলেও বাড়ির দেয়াল ও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এলাকাবাসীর দাবি, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার মাঝে এ ধরনের হামলা জনমনে আরও আতঙ্ক সৃষ্টি করেছে। তবে পুলিশ বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এ ঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল বলেন, এটা একটা রাজনৈতিক হামলা। আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। রাজনীতি হবে মানুষের কল্যাণে। বোমা মেরে রাজনীতি হয়না। আমার শ্বশুরবাড়িতে বোমা হামলা সত্যিই ন্যাক্কার জনক। শুধু সেখানে না আমার বাসার সামনে একটা ব্যাগে ককটেল সাদৃশ্য বোমা পাওয়া গেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বাগমারায় জেলা যুবদলে নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা, এলাকায় চরম আতঙ্ক

আপডেট টাইম : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫