০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, তা বিএনপি চায় না-ব্যারিস্টার খোকন

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

শুক্রবার বিকেলে ইউনিয়নের বানসা বাজার ঈদ গাঁও মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি নূর নবী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ চৌধুরী, আনিছ আহমেদ হানিফ।

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শাহ জাহান খান সাজু, সদস্য নূরুল হুদা পিন্টু, নিজাম উদ্দিন পলাশ, আলেয়া আক্তার মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কোম্পানি, সাবেক সিনিয়র সহ-সভাপতি রিফাত কামাল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন কিরন, ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুক প্রমুখ।

কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা

বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, গোলাম মোস্তফা ভুইয়া, জেলা ওলামা দলের সদস্য মাওঃ হারুনুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, ডাক্তার মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক লন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মনির হোসেন শুভ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, উপজেলা ছাত্রদলের নেতা শাহাদাত হোসেন মুরাদ, রিয়াজ খন্দকার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে নির্বাচনের পরিবেশ যখন তৈরি হয়েছে। নির্বাচন বানচালের জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশে বলেন সকল বিভেদ ভুলে গাধে গাধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে পক্ষে কাজ করার আহ্বান জানান।

সাবেক এমপি ব্যারিস্টার খোকন বলেন চাটখিলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করবো।ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসনের অঙ্গীকার বাস্তবায়িত হবে। এখনো দেশের বিভিন্ন জনপদে বিচারবহির্ভূত হত্যায় মানুষের প্রাণ যাচ্ছে। আইনি প্রতিকার থেকে অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো।

খোকন আরো বলেন, উপদেষ্টারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। তাই তারা সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে তামাশা শুরু করছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলো। ৩১দফার মধ্যে দেশের সকল সংস্কার রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা, অর্থনৈতিকসহ রাষ্ট্রীয় সকল সংস্কার করবে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করছে তাই এনসিপি জামায়াত সহ এখন আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। বিএনপি কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, তা বিএনপি চায় না।

মইন ইউ আহমেদ এর শাসন, শেখ হাসিনার শাসন মোট ১৭বছরে তারেক রহমান হাজার কোটি টাকা দুর্নীতি করেছে প্রচার করছেন। মইন ইউ আহমেদ ও আওয়ামী লীগ ১৭-১৮ বছর ক্ষমতায় ছিল, তারেক রহমানের কোন দুর্নীতি পায়নি। এতে প্রমাণ করে তারেক রহমান একজন সৎ ব্যক্তি। স্বৈরাচারী হাসিনা তারেক রহমান, ডাক্তার জোবাইদা রহমান এর নামে বিদেশে কোন ব্যাংক একাউন্ট পর্যন্ত বাহির করতে পারেনি। তাদের একাউন্টে ১কোটি ২৬লক্ষ টাকা পেয়েছে। দেশের একজন পিয়নের কাছেও আরো বেশি টাকা রয়েছে।

এ ছাড়াও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন চাটখিলের হাট পুকুরিয়া ইউনিয়ন, বদলকোট ইউনিয়নের ইসলামপুর, হরিকৃঞ্জনপুর এ নির্বাচনী সমাবেশে করেছেন।

উল্লেখ্য, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ২০০৮ এর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সাবেক ৭বার সাধারণ সম্পাদক নির্বাচিত।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, তা বিএনপি চায় না-ব্যারিস্টার খোকন

আপডেট টাইম : ০৮:৫১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫