০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা শেষের পর সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যায়নি।

রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও কার্যত ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপস্থিতি শূন্য। রায়কে ঘিরে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীতে যান চলাচল বিকাল পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগ কিছু ঝটিকা মিছিল করলেও হাসিনার রায়ের পর এমন কিছুর খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ৫ বছরের সাজা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় অন্য দুই আসামির তুলনায় কম সাজা হয়েছে তার।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ

আপডেট টাইম : ১২:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫