সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ মানবিক কর্মসূচির আয়োজন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ খোরশেদ আলম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছায়াবীথি এলাকার শহীদ মজনু একাডেমি স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন।
সভাপতির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, সঠিক নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে সাভার পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব। তিনি আরো বলেন, নির্বাচিত হলে সাভারের সড়ক অবকাঠামোর উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। অতীতের সংকটকালে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোল।
সাভার প্রতিনিধি 






















