সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রৈয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৩টায় তালা পুরাতন বিদে হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের সভাপতি মাওঃ মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ মোঃ সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ মাসুম বিল্লাহ, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, ঢাকা পল্টন থানার যুব জামায়াতের সভাপতি ডাঃ তবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, এ্যড. মশিয়ার রহমান, মাও: কবিরুল ইসলাম, কাজী মাহফুজুর রহমান, শাহ আলম, মাওঃ রেজাউল করিম, আনোয়ার হোসেন, নাহিদ হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জামালুল বান্না, সাব্বির হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এদের থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চায়। সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িপাল্লা কে বিজয়ী করার আহবান জানান তিনি।
সভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা 






















