নোয়াখালীর চাটখিল উপজেলায় নারায়ন পুর আর কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে। বিএনপি মনোনীত পূর্ণ প্যানেল জয় লাভ করেছে।
বুধবার ২৯অক্টোবর সকাল ৯টায় থেকে বিকেল ৪টায় পর্যন্ত বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। বিদ্যালয়ের মোট ভোটার ৩১৮জন তাদের মধ্যে ২৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নারায়ন পুর আর কে উচ্চ বিদ্যালয়ের
নির্বাচিত অভিভাবক সদস্যরা হলো মাসুদ আলম, তাজুল ইসলাম, সাইফুল আলম, সাইফুল ইসলাম এবং মহিলা সদস্য জেসমিন বেগম।
নির্বাচিত সদস্যরা মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।
নারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার নিয়োজিত ছিলেন।
নির্বাচন পর্যবেক্ষণে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, রামনায়ণপুর স্কুলের এডহক কমিটির সভাপতি বিপুল ইসলাম পাটোয়ারী, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকাস্থ জিয়া ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ শিপন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম সহ প্রমুখ। সকলে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে সম্পূর্ণ হওয়া সন্তুষ্টি প্রকাশ করেন।
সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কয়েক হাজার জনগণ উপস্থিত ছিলো।
নবনির্বাচিত অভিভাবক সদস্যরা বলেন তারেক আজিজ শিপন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে জাতীয়তাবাদী প্যানেল বিজয়ী লাভ করা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার 






















