০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন হলে জাকের পার্টি নির্বাচনে অংশ নেবে- ভার্চ্যুয়াল বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান

“সুষ্ঠু নির্বাচন হলে তাতে জাকের পার্টি অংশ নেবে। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শেরপুর অষ্টমীতলা পৌরবাস্ট্যান্ডে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্যে এ কথা বলেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল।

তিনি তার ভার্চুয়াল আরও বক্তব্যে বলেন, এই রাস্ট্র একটি পরিবারের মতো। পরিবারের প্রধান যদি নৈতিক ভাবে পবিত্র না হলে যেমন পরিবার ধ্বংস হয়ে যায়। তেমনি একটি রাস্ট্রের অভিভাবক নৈতিক, সৎ, তাকওয়া পরায়ন না হলে রাস্ট্র বিপর্যয়ের মুখে পড়ে। গত ৫৪ বছর ধরে আমাদের দেশকে অর্থনৈতিক ও সামরিক ভাবে দুর্বল করে রাখা হয়েছে । চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে রাখা হয়েছে। একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আমাদের বের হওয়ার কোন পথ নাই। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক ভাবে দেশকে শক্তিশালী করতে হবে । সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। ” যাতে আমরা মাথা তুলে দাঁড়াতে না পারি।পরে তিনি তার তিন কোটি ভক্তদের জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমির ফয়সল, জেলা শাখার সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক হযরত আলী সহ দেয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্মসাধারণ সেলিম আহমেদ দুখু ও সকল থানা, শহর পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে আলোচনা সভা শেষে সভাস্থল হতে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সুষ্ঠু নির্বাচন হলে জাকের পার্টি নির্বাচনে অংশ নেবে- ভার্চ্যুয়াল বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান

আপডেট টাইম : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫