০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুম পরিবারকে নিয়ে আমিনুল হকের ধানের শীষের পক্ষে গণসংযোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম চান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুম পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বিএনপি নেতা শহিদুল ইসলাম চান।

শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত এই গণসংযোগে অংশ নেন হাজার হাজার স্থানীয় জনতা। এলাকাবাসী ধানের শীষের পক্ষে শ্লোগান দিতে দিতে শহিদুল ইসলাম চানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটেন।

এ সময় বক্তারা বলেন, গুম, খুন ও নির্যাতনের রাজনীতি থেকে মুক্তি পেতে জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।

শহিদুল ইসলাম চান বলেন, “গুম পরিবারের চোখের জল ও সাধারণ মানুষের আশা—এই দুটি শক্তিই আমাদের বিজয়ের প্রেরণা। ইনশাআল্লাহ, ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বিপুল ভোটে জয়ী হবেন।”

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ আশ্বস্ত করেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমিনুল হককে বিজয়ী করবেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গুম পরিবারকে নিয়ে আমিনুল হকের ধানের শীষের পক্ষে গণসংযোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম চান

আপডেট টাইম : ০৫:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫