হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ
স্বাধীনতা অর্জনের ৪০ বছর পরেও অনেক মানুষ এদেশে নাগরিক হিসেবে ভোটার হতে পারেননি। তিনি বলেন, ২০০৩ সালে একটি রিটের মাধ্যমে বিষয়টি হাইকোর্টে যায় এবং ২০০৮ সালে সেই সিদ্ধান্ত আসে, যা আদমজী এলাকায় দীর্ঘদিন বসবাসকারী বিহারী সম্প্রদায়ের ভোটাধিকার পুনঃস্থাপনের পথ সুগম করে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনিই এসব কথা বলেন।
আদমজী বিহারী ক্যাম্পের চেয়ারম্যান মো: লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনিও আদমজী এলাকায় ৩১ দফার প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছেন।
মামুন মাহমুদ জানান, তিনি স্থানীয়দের ভোটার করতে সহযোগিতা করেছেন, যাতে তারা মূলধারার রাজনীতিতে যুক্ত হতে পারেন, সন্তানদের স্কুল-কলেজে পড়াশোনা করার সুযোগ পান এবং সমাজের অন্যান্য সাধারণ মানুষদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারেন।
তিনি বলেন, “আপনারা এখানে অনেকেই পরিবার হারিয়েছেন, পাকিস্তানে যেতে পারেননি। কিন্তু এবার ভোটার হয়ে আপনারা দেশের নাগরিক হিসেবে মর্যাদা ও সম্মান পেয়েছেন। এখন এখানে সাত হাজারের বেশি ভোটার আছেন।
এছাড়া, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর সংস্কারমূলক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেও লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব উল্লেখ করেন। মামুন মাহমুদ বলেন, “শাসনব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা পর্যন্ত দুর্নীতি, লুটপাট এবং মাদক ব্যবসার বিস্তার দেশের ক্ষতি করেছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, এখানকার শতভাগ মানুষ ধানের শীষ ও খালেদা জিয়ার প্রতি আস্থা রেখেছেন। আমাদের উদ্যোগের মাধ্যমে তারা ভোটাধিকারসহ সব নাগরিক সুবিধা পাচ্ছেন।”
০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে আদমজী বিহারী ক্যাম্পে বিএনপির নির্বাচনী লিফলেট ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ
-
Reporter Name - আপডেট টাইম : ০৪:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- ৮৫ বার
জনপ্রিয় সংবাদ


























