০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক কমিটিতে রামগতির তিন নেতা

লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে রামগতি উপজেলার তিনজন নেতাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে রামগতি উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ আলমগীর স্যারকে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এছাড়া আবুল হাসনাত সুমনকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং মির মো: শুভকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রামগতি উপজেলার নেতৃবৃন্দের এ অন্তর্ভুক্তিকে স্থানীয় নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দলটি লক্ষ্মীপুর জেলায় আরও শক্তিশালী ও সংগঠিত হবে।
নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামগতির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক কমিটিতে রামগতির তিন নেতা

আপডেট টাইম : ০৪:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬