০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জনপ্রিয় হচ্ছে জাপানের ‘ওকিনাওয়া’ মিষ্টি আলু

উৎপাদন বাড়ছে, সুপারফুড হিসেবে বাড়ছে চাহিদা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের বিশেষ জাতের মিষ্টি আলু ‘ওকিনাওয়া’। গত তিন বছর ধরে ভোক্তা ও উদ্যোক্তা পর্যায়ে এই আলুর চাহিদা বাড়তে থাকায় চলতি মৌসুমে নতুন করে প্রায় ৩০ বিঘা জমিতে এর চাষ সম্প্রসারণ করা হয়েছে।
স্থানীয় কৃষি উদ্যোক্তারা জানান, সাধারণ দেশি মিষ্টি আলুর তুলনায় ওকিনাওয়া জাতের উৎপাদন অনেক বেশি। প্রতি শতকে প্রায় ৩ মণেরও বেশি ফলন পাওয়া যাচ্ছে। আলুগুলো দেখতে আকর্ষণীয় এবং সিদ্ধ বা পুড়িয়ে খেলে হালকা হলুদাভ রঙ ধারণ করে। এর স্বাদও বেশ মিষ্টি ও সুস্বাদু। এছাড়া কম পানিতেই সহজে সিদ্ধ করা যায়।
বিশেষজ্ঞদের মতে, অনেকেই মিষ্টি স্বাদের কারণে মিষ্টি আলু খেতে ভয় পান। তবে এটি একটি ভুল ধারণা। কারণ মিষ্টি আলুর গ্লাইসেমিক ইনডেক্স ৫৫-এর নিচে থাকায় এটি ডায়াবেটিস রোগীসহ প্রায় সব শ্রেণির মানুষের জন্য উপকারী খাদ্য হিসেবে বিবেচিত। এ কারণে পুষ্টিবিদরা একে ‘সুপারফুড’ বলে থাকেন।
জানা গেছে, মিষ্টি আলুতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল কমাতে সহায়তা করে। এতে উচ্চমাত্রার খাদ্যআঁশ থাকায় হজমশক্তি ভালো থাকে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এছাড়া ভিটামিন-এ সমৃদ্ধ হওয়ায় এটি চোখের দৃষ্টিশক্তির জন্যও উপকারী। স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট থাকায় ধীরে ধীরে শক্তি জোগায় এবং দ্রুত ক্ষুধা লাগে না।
কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, দেশে এখনো মিষ্টি আলু সংরক্ষণের জন্য আধুনিক কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। গোল আলুর মতো সংরক্ষণ সুবিধা তৈরি করা গেলে বছরের আরও কয়েক মাস বাজারে মিষ্টি আলুর সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন, একই সঙ্গে ভোক্তারাও সহজে পুষ্টিকর এই খাদ্য পেতে পারবেন।
জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষের দীর্ঘায়ুর পেছনেও ‘ওকিনাওয়ান সুইট পটেটো’ গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে আন্তর্জাতিকভাবে আলোচিত। ফলে বাংলাদেশেও স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ছে।
চাষিরা জানান, বর্তমানে বাজারে প্রচুর আলু পাওয়া যাচ্ছে। কিছুদিন পর শুরু হবে ফলের মৌসুম। এর আগে পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত মিষ্টি আলু খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নবীনগরে জনপ্রিয় হচ্ছে জাপানের ‘ওকিনাওয়া’ মিষ্টি আলু

আপডেট টাইম : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬