০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় আমের মৌসুম শুরু, বাগান ভরে গেছে বিভিন্ন জাতের আমে

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে আমের মৌসুম। উপজেলার হাসপাতাল সড়কের স-মিলের পূর্ব পাশে অবস্থিত বাদশা মিয়ার আমবাগানে ইতোমধ্যে বিভিন্ন জাতের আমে গাছ ভরে উঠেছে। সঠিক পরিচর্যার ফলে চলতি মৌসুমে বাগানে আমের ফলন বেশ ভালো হয়েছে বলে জানা গেছে।

বাগানটিতে ল্যাংড়া, হিমসাগর, মল্লিকা ও রুপালি সহ বিভিন্ন জাতের আম রয়েছে। গাছগুলোতে কাঁচা-পাকা আমে ভরে ওঠায় বাগানের সৌন্দর্যও বেড়েছে। বিষমুক্ত পদ্ধতিতে আম উৎপাদনের কারণে স্থানীয় ক্রেতাদের মাঝেও বাগানের আমের চাহিদা রয়েছে।
বাগানের মালিক বাদশা মিয়ার তত্ত্বাবধানে প্রতিদিন ৪ থেকে ৫ জন শ্রমিক আম বাগানের পরিচর্যা ও সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন। শ্রমিকদের সাথে বাগানের বিভিন্ন কাজে সহযোগিতা করছেন তিনি নিজেও।
বাদশা মিয়ার বাগানের ম্যানেজার ও আম ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ হোসেন জানান, চলতি মৌসুমে বাগানে ভালো ফলন হয়েছে এবং অনলাইনেও আম বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। কেউ আম কিনতে আগ্রহী হলে সরাসরি যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ:
মোঃ রিয়াদ হোসেন
মোবাইল: ০১৯৭৮৫১৫৬২৭।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দিঘলিয়ায় আমের মৌসুম শুরু, বাগান ভরে গেছে বিভিন্ন জাতের আমে

আপডেট টাইম : ১২:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬