ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার চারটি আসনসহ সারাদেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে দলটির কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা 

























