০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন প্রবাসী। এই সুযোগে আল-আমিন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি তার বাড়ির টিনের চালে ইটপাটকেল ছুড়ত। এর জেরে ৯ মাস আগে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত রমজানে তিনি আবার শ্বশুরবাড়িতে ফেরেন। এরপর আবারও তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি রাজি হননি। গত ২৮ মে দিবাগত রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা আল-আমিন পেছন থেকে মুখ চেপে ধরে তাকে সুপারিবাগানে নিয়ে যায়। একপর্যায়ে গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬