বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সিনিয়র নিউজরুম এডিটর ফরিদুর রহমান ও দৈনিক সংবাদ সারাবেলার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মনজুর পিতা মাওলানা এ. এস. এম রুহুল আমিন (৯১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। ১০ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার সকাল ৭ টায় তিনি ইন্তেকাল করেন। পরে ওই দিন বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর কাচারি বাড়ির নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) -এর অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তিনি ২০০০ সালে অবসর গ্রহণ করার পর পবিত্র হজ পালন শেষে তাঁর মরহুম পিতা মৌলভী আব্দুল গোফরানের নামে ‘সোনাপুর গোফরানিয়া নূরানী মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি দীর্ঘদিন সোনাপুর মুন্সি বাড়ি জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পূত্র, চার মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিক ফরিদুর রহমান ও সাংবাদিক মাহমুদুর রহমান মনজুর পিতার ইন্তেকাল
-
Reporter Name - আপডেট টাইম : ০৬:৪২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- ৯০ বার
জনপ্রিয় সংবাদ


























